প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলমের আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ১৫:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৫:২৭

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। বিএনপির এমপিদের পদত্যাগ করার ফলে শূন্য হওয়া ওই দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার যাচাইবাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে আপিল আবেদন করেন হিরো আলম।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ১ শতাংশ ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। কিন্তু হিরো আলম ১ শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, বগুড়া-৪ ও বগুড়া-৬ দুইটা আসনেই ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে। তার জন্যই আমি নির্বাচন কমিশনের কাছে আপিল করলাম। আমার সব কাগজপত্র ঠিক আছে। উনারা যে ভুলগুলো ধরেছে তার প্রমাণসহ জমা দিয়েছি। উনারা যে ভুলটা ধরেছে একজন ভোটারের নাকি নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখি ওই নম্বরটি আমি জমাই দেই নাই।

তিনি বলেন, ২০১৮ সালে একই ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করে মনোনয়নপত্র ফিরে পাই।

আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- 

দুই সংসদীয় আসন থেকে নির্বাচনে লড়বেন হিরো আলম

মনোনয়নপত্র বাতিলের পর হিরো আলম বললেন ‘হাইকোর্টে যাবো’

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
বাপা ফুডপ্রোতে ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ ছাড়
বাপা ফুডপ্রোতে ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ ছাড়
পৃথিবীর সব চিন্তা কি নিজের কাঁধে তুলে নিচ্ছি?
পৃথিবীর সব চিন্তা কি নিজের কাঁধে তুলে নিচ্ছি?
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?