রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজন আছে: ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ১৮:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৮:১৯

দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) খুবই আগ্রহী জানিয়ে বাংলাদেশে ইইউর হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি বলেছেন, ‘এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের ইতিবাচক মন্তব্যে তারা খুশি হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা এবং কিছু বড় বিষয়ে সমঝোতার প্রয়োজন আছে।’

বুধবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে চার্লস হোয়াইটলি এসব কথা বলেন। এদিন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইটলি বলেন, ‘নির্বাচনে ইসির প্রস্তুতির বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা বেশি হয়েছে। সবাই চায় একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। সবাই তাদের স্বার্থে এটা চায়। আমরা ইসির কাছে কোনও সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবে।’

হোয়াইটলি বলেন, ‘আমরা আজ ইইউ মিশন থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছি। নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। গত বছরের জুলাইয়ে শেষ বৈঠকের পর থেকে এটির আরও অগ্রগতি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বিদেশি মিশনের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্বাগত জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।’

ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক। আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ও অগ্রগতিতে প্রযুক্তি ও পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনা করার সুযোগ রয়েছে।’

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী