বাংলাদেশে মিশন খোলার বিষয়ে নীতিগতভাবে সম্মত আর্জেন্টিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮

বাংলাদেশে মিশন খোলার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। আগামী ফেব্রুয়ারি মাসেই ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো কাফিয়েরো ঢাকায় আসবেন এবং সে সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

আর্জেন্টাইন মন্ত্রী দুই দিনের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুপুরে সাংবাদিকদের বলেন, ‘তিনি এখানে (আর্জেন্টিনার) মিশন খুললে, এটি হবে প্লাস পয়েন্ট।’

তিনি বলেন, ‘আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আর্জেন্টিনার বিশ্বকাপে জয়লাভের পরে। আমি বলেছিলাম আপনি আসেন এবং সঙ্গে মেসিকে নিয়ে আসেন।’

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওখানে একটি মিশন খুলবো। আমরা মিশন খুলতে কয়েকটি বিষয় বিবেচনা করি। আমরা ব্রাজিলে খুলেছি এবং আর্থিক বিষয় বিবেচনা করে আর্জেন্টিনায় দূতাবাস খোলা হবে।’

/এসএসজেড/ইউএস/ 
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
ভিনিসিয়ুসের চোখে বিশ্বকাপের বড় ফেভারিট মেসির আর্জেন্টিনা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী