কর্মসূচির নামে রাস্তায় বসে পড়লে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩২

আন্দোলনের নামে কেউ যদি রাস্তায় বসে পড়ে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য দলও আছে, তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে। এতে আমাদের কোনও সমস্যা নেই।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিআইডির ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন’ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখবো, তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন। রাস্তাঘাট বন্ধ না করেন। নগরবাসীর চলাচল বিঘ্নিত না করেন।’

তিনি বলেন, ‘জনগণ বিরক্ত হয়– এমন কোনও কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবেন, এতে আমাদের কোনও আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যা করার তা-ই করবে।’

 

/এএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম