সাহাবুদ্দিন চুপ্পুকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮

দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গণভবনে তিনি সম্ভাব্য রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চিফ হুইপ লিটন চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ দলের জ্যেষ্ঠ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়ন জমা দেন সাহাবুদ্দিন চুপ্পু। মনোনয়নে প্রস্তাবক হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সমর্থক হিসেবে ড. হাছান মাহমুদ স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন আজ রবিবার (১২ ফেব্রুয়ারি)। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্বাচন কর্মকর্তার (সিইসি) দফতরে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বিকাল ৪টার মধ্যে আর কেউ মনোনয়ন জমা না দিলে বা আর কোনও প্রার্থী না থাকলে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সাহাবুদ্দিন চুপ্পু।

আর একাধিক প্রার্থী থাকলে তফসিল অনুযায়ী সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরাই। সেক্ষেত্রেও জাতীয় সংসদের ৩৫০টি আসনের সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা এখন ৩০৫। তাই এ কথা নিশ্চিতভাবে বলাই যায়, টানা দুইবারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পর বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিনই।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ায় দাবানল: বায়ুমণ্ডলে বিস্ফোরিত হতে পারে ‘কার্বন বোমা’
ইন্দোনেশিয়ায় দাবানল: বায়ুমণ্ডলে বিস্ফোরিত হতে পারে ‘কার্বন বোমা’
আন্তর্জাতিক পদক আসতে পারে, এমন ফেডারেশনকে অগ্রাধিকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক পদক আসতে পারে, এমন ফেডারেশনকে অগ্রাধিকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন