সপ্তমবারের মতো শিল্পকলার ডিজি হলেন লাকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ১৭:৪৭আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:৪৮

নাট্য নির্দেশক, অভিনেতা লিয়াকত আলী লাকী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছিলেন ২০১১ সালের ৭ এপ্রিল। এরপর গত একযুগ ধরে এই পদে রয়েছেন তিনি। সপ্তমবারের মতো আরও দুই বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন লাকী। এর আগে এত দীর্ঘ সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে কেউ ছিলেন না। ফলে পদটিতে রেকর্ড গড়লেন তিনি।

বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা ১৯৯২-এর বিধি ৩(ঘ) অনুযায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

জানা যায়, লিয়াকত আলী লাকী ২০১১ সালের ৭ এপ্রিল নিয়োগ পাওয়ার পর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ এবং ২০২০ সালের ১৩ এপ্রিল পুনঃনিয়োগ পান। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
১০ মাস অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব বরখাস্ত 
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার