উন্নত দেশ গড়তে দরকার স্থিতিশীল সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ২০:৩৯আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২০:৩৯

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে দরকার স্থিতিশীল সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। তবে আওয়ামী লীগ সময় পেয়েছে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ৫ বছর ও বর্তমানে ১৪ বছর সব মিলিয়ে সাড়ে বাইশ বছর। স্বাধীনতার ৫২ বছরের ২৯ বছরেই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। এ ২৯ বছর দেশের কোনও উন্নতি হয়নি। তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে এ সময়ে দরকার স্থিতিশীল সরকার।

বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাহাঙ্গীর আলমের লেখা ‘স্বাধীনতার ৫২ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, দুবাই এখন ইন্টারন্যাশনাল হাব, আমাদের মতো ১৯৭১ সালে দেশটি স্বাধীন হয়েছিল। কিন্তু সেই দেশটির অভাবনীয় পরিবর্তন হয়েছে। এ সাফল্যের পেছনে রয়েছে একটি স্থিতিশীল সরকার আর কমিটমেন্টাল ভিশন অব লিডারশিপ।

তিনি বলেন, লেখকের বইটি আরও আপডেট করা হলে ভালো হবে। বিএনপির সময় বিভিন্ন সূত্র কেমন ছিল। আর আওয়ামী লীগ সরকারের সময় কেমন হলো এবং বর্তমান মাথাপিছু আয় ও রফতানি আয় প্রায় ৫২ বিলিয়ন ডলার—এগুলো যুক্ত করতে পরামর্শ দিয়ে বইটি নির্বাচনের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

রওশন আরা মান্নান এমপির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধান আলোচক আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ, দৈনিক প্রাচ্যবাণী সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম