ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার থেকে, অনলাইনে মিলবে শতভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ১৬:৫৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৭:২০

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল) থেকে বিক্রয় করা হবে। ৭ এপ্রিল বিক্রয় হবে ১৭ এপ্রিলের, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকিট।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ফেরতযাত্রার টিকিট বিক্রয় করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রয় হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরতযাত্রার টিকিট।

মন্ত্রণালয় জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭-৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ শুধুমাত্র অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, "Rail Sheba" অ্যাপ বা যে কোনও মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।"

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী