সারের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১৬:৪২আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৬:৪৩

সারের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে আবারও প্রভাব পড়বে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১১ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আশাবাদ ব্যক্ত করেন সারের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি নাও বাড়তে পারে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা একনেক সভা নিয়ে বসেছি, এটা কৃষি মন্ত্রণালয়ের বিষয়। তবে আমি বলতে পারি সারের দাম বৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। কতটুকু পড়বে; এটা হিসেব কষে বলতে হবে। আমি বিজ্ঞানী নই, গবেষণা করে এটা বলতে হবে।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘যদি উৎপাদন বাড়ে, তবে সারের দাম বৃদ্ধিতেও মূল্যস্ফীতি বাড়বে না।’

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কৃষক ও ডিলার পর্যায়ে প্রতি কেজি রাসায়নিক সারের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে সোমবার (১০ এপ্রিল) আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আগামী বাজেট হবে ৮ লাখ কোটি টাকার
দেশে রিজার্ভের কোনও সংকট নেই: পরিকল্পনামন্ত্রী
চাকরি ফিরে পেতে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল: পরিকল্পনামন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের