জেদ্দায় পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যেই বাংলাদেশিদের দেশে পাঠানো হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৩, ০৯:৪৭ আপডেট : ০৩ মে ২০২৩, ০৯:৪৭

সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে সৌদি কর্তৃপক্ষকে প্রাথমিক নিশ্চয়তা দিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অফিসের প্রধান মাজেন বিন হামাদ আল হামালি।

মঙ্গলবার (২ মে) প্রত্যাবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালির সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় মাজেনের সঙ্গে ছিলেন মক্কা অঞ্চলের চিফ অব প্রোটোকল এবং কনসাল কনস্যুলার। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে জেদ্দায় প্রত্যাবাসনকারীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে থাকার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে মদিনা থেকে বিমানের ফ্লাইট জেদ্দায় অবতরণের জন্য দ্রুতগতিতে ল্যান্ডিং পারমিট ইস্যু করবে বলে সৌদি কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয় এবং প্রত্যাবাসন-সংক্রান্ত অন্যান্য জরুরি যেকোনও বিষয়ে সৌদি পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয়।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন পরিদর্শন করেন এবং সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সাময়িকভাবে থাকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং জেদ্দা মিশনকে দিকনির্দেশনা দেন।

এ ছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ বিমানের জেদ্দার রিজিওনাল ম্যানেজারসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে সুদান-ফেরত বাংলাদেশিদের সময়মতো দেশে ফেরত পাঠানোর জন্য বিমানে পর্যাপ্ত আসন বরাদ্দ রাখার বিষয়ে আলোচনা করেন এবং বিমানের শিডিউল নির্ধারণ করে দেন।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
সৌদিতে মৃত্যুদণ্ড: আজ পর্যন্ত আমাকে কিছু জানানো হয়নি, খোঁজ নিতে আসেনি কেউ 
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কনস্যুলার কর্মকর্তাদের গাফিলতি পাওয়া গেলে কমিটিকে জানানোর সুপারিশ
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
সর্বশেষ খবর
চুয়েটে ৩৪ দিন পর শাটডাউন প্রত্যাহার: ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
চুয়েটে ৩৪ দিন পর শাটডাউন প্রত্যাহার: ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআই-আনসার সদস্যসহ ৬ জন কারাগারে
ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআই-আনসার সদস্যসহ ৬ জন কারাগারে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক