প্রধানমন্ত্রীর নির্দেশনায় মৎস্য খাত লাভজনকে পরিণত হয়েছে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৭:৪৬আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৭:৪৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় মৎস্য খাত লাভজনক খাতে পরিণত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি দেশের জনগণকে মৎস্য সম্পদের গুরুত্ব উপলব্ধি করানোর পাশাপাশি এই খাতে বিনিয়োগে উৎসাহিত করবে। তাই মৎস্য খাতের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন স্পিকার। এ সময় তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করি। এ সময় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু মৎস্য খাতকে সব সময় অগ্রাধিকার দিয়েছেন উল্লেখ করে স্পিকার বলেন, বঙ্গবন্ধু একজন মহান ও দূরদর্শী নেতা ছিলেন। তিনি ১৯৭৩ সালে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সামাজিক আন্দোলনের শুভসূচনা করেছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মৎস্য খাত লাভজনকে পরিণত হয়েছে: স্পিকার

তিনি বলেন, বঙ্গবন্ধু প্লাবনভূমিসহ নদী-নালা, খাল-বিল ও হাওরে গুণগত মানসম্পন্ন পোনা অবমুক্ত করার গুরুত্ব অনুভব করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখনও গণভবন, বঙ্গভবন ও জাতীয় সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।

শিরীন শারমিন বলেন, মৎস্য খাতে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্য মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন কর্মক্ষেত্র উন্মোচিত হচ্ছে। এতে বেকারত্ব দূর হচ্ছে এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। এ সময় তিনি জনগণের পুষ্টি চাহিদা মিটিয়ে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখার জন্য সবাইকে মৎস্য খাতে বিনিয়োগের আহ্বান জানান।

পরে মৎস্য খাতে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আট জনকে স্বর্ণপদক, সাত জনকে রৌপ্যপদক, ছয় জনকে ব্রোঞ্জপদক হিসেবে ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান করেন।

এরপর ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংসদ ভবনের লেকে রুই, কাতলা, মৃগেল, কালিবাউসসহ ১৩ হাজার ১৫০ মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, হুইপ ও সংসদ সদস্য আতিউর রহমান আতিক, হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য বাসন্তী চাকমা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত মৎসজীবী, মৎস্যচাষি, মৎস্য খাতে উদ্যোক্তারা, গণ্যমান্য ব্যক্তিরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের