রহস্য জানতে চায় সংসদীয় কমিটি

একই ঠিকাদারি প্রতিষ্ঠান কেন বারবার কাজ পায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৯ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১১

একই ঠিকাদারি প্রতিষ্ঠান কেন বারবার কাজ পায় তার কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি। তারা এ বিষয়ে আগামী বৈঠকে মন্ত্রণালয়কে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- একই ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বার বার ট্রেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এদিকে বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎস্যমুখে প্রক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তকরণের জন্য সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে মতিঝিল বিআরটিসি ডিপো সংলগ্ন জায়গার লিজ গ্রহণকারী রেহানা বেগম এবং রুবেলের কাছ হতে বকেয়া পাওনা টাকা আদায়সহ তাদের উচ্ছেদের সুপারিশ করে। বৈঠকের কার্য বিবরণী সূত্রে জানা গেছে- জনৈক রেহানা বেগম ৯০ সালের দিকে বিআরটিসি ডিপো সংলগ্ন ৫০০ বর্গফুট জায়গা লিজ নেন। ওই লিজগ্রহিতা মারা গেলেও তাকে জীবিত দেখিয়ে তার নামে বরাদ্দ বহাল রাখা হয়েছে।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান অংশ নেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধের সুপারিশ
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
দেশে গত ছয় মাসে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!