বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে চাকরি-বেতন নিশ্চিত করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১

প্রবাসী কর্মীরা বিদেশে যাওয়ার একমাসের মধ্যে যেন চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পায়, সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন ও আয়েশা ফেরদাউস বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রবাসী কর্মীদের তথ্য হালনাগাদ রাখতে তাদের স্মার্ট কার্ডের সঙ্গে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার সুপারিশ করা হয়।

বৈঠকে দক্ষ প্রবাসী কর্মী গড়ে তুলতে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টিটিসির শূন্যপদগুলো দ্রুত পূরণ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়।

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ বৃদ্ধি করার জন্য প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের