গায়ানার পক্ষে আইসিজে’র রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ গায়ানার পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে। সীমান্ত নিয়ে ভেনেজুয়েলার সঙ্গে দেশটির দীর্ঘদিনের বিরোধ ছিল এবং গত এপ্রিলে এই বিরোধে গায়ানার পক্ষে রায় দিয়েছে আইসিজে।  

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) ভার্চুয়াল বৈঠকে সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এমন মন্তব্য করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমাদের স্বাভাবিক আলোচনা, সৌহার্দ্য এবং প্রধানদের ধারাবাহিক মতামত অনুযায়ী গায়ানার আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের অটুট সমর্থনের অভিব্যক্তি প্রকাশের জন্য অপেক্ষা করছি।’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের মূল চেয়ারের ভূমিকা অব্যাহত রাখতে পেরে সন্তুষ্ট।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেন। এদিকে নিউইয়র্কে গায়ানার কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল রাষ্ট্রদূত মাইকেল ই ব্রাদারসন সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।

সিএমজিজি’র মন্ত্রীরা আলোচনা অধিবেশনে অংশগ্রহণ করেন এবং ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা জানানোর জন্য একটি সমাপনী বিবৃতি প্রস্তুত করতে সম্মত হন। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম