ফিলিস্তিনের জন্য সংসদে শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৭:৫৯আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:০৫

ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ। ররিবার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উত্থাপিত এ সংক্রান্ত শোক প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে স্পিকার বলেন, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। তাদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়াও মরক্কো ও আফগানিস্তানে ভূমিকম্প, লিবিয়ায় বন্যা, সিকিমের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও শোক জানায় সংসদ।

উল্লেখ্য, ফিলিস্তিনের হতাহতদের জন্য শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়। এর আগে শুক্রবার (২০ অক্টোবর) সারা দেশের সব মসজিদে জুমার নামাজের পর ফিলিস্তিনের জন্য দোয়া এবং সব ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়।  

আরও পড়ুন-

ফিলিস্তিনের দখল করা জায়গাগুলো ফেরত দিতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে আছে: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে জরুরি ওষুধ পাঠাতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান