যে কারণে শ্রম আইনে সায় দেননি রাষ্ট্রপতি

এমরান হোসাইন শেখ
০৪ ডিসেম্বর ২০২৩, ২২:২৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২২:৫৭

সংসদে পাস হওয়া ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৩’-এ সম্মতি না দিয়ে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাস হওয়া বিলের একটি দফার কারণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, এমন বার্তা পেয়ে বিলটি ফেরত পাঠানো হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি একাদশ সংসদের কোনও অধিবেশন অনুষ্ঠানের সম্ভাবনা না থাকায় রাষ্ট্রপতির ফেরত পাঠানো এ বিলটি তামাদি হয়ে যাবে। নতুন সংসদে বিলটির বিষয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আবার পাস করতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে (২৫তম) গত ২৯ অক্টোবর ২০০৬ সালে প্রণীত বাংলাদেশ শ্রম আইনের বেশ কয়েকটি ধারায় সংশোধন এনে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৩’ সংসদে তোলা হয়। পরে মাত্র তিন দিনের সময় দিয়ে সংসদে রিপোর্ট উপস্থাপনের জন্য বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটি রিপোর্ট পাঠানোর পর গত ২ নভেম্বর বিলটি সংসদে পাস হয়।

বিলটি পাস হওয়ার পর তা আইনে পরিণত করার বাধ্যবাধকতার অংশ হিসেবে ৮ নভেম্বর তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। কিন্তু রাষ্ট্রপতি ওই বিলে সম্মতি না দিয়ে বার্তাসহ তা ২০ নভেম্বর সংসদ সচিবালয়ে ফেরত পাঠিয়েছেন।

রাষ্ট্রপতি তার বার্তায় লিখেছেন—‘এই বিলের দফা-৪৫ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে প্রতীয়মান হয়। কাজেই এই দফা পুনর্বিবেচনা করা প্রয়োজন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানো হলো।’

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের আইন শাখার যুগ্ম সচিব নাজমুল হক বলেন, ‘রাষ্ট্রপতি একটি পর্যবেক্ষণ দিয়ে বিলটি ফেরতে পাঠিয়েছেন। একাদশ সংসদের কোনও অধিবেশন বসার আর কোনও সম্ভাবনা না থাকায় বিলটি তামাদি হয়ে যাবে। ফলে এটাকে আবার নতুন করে সংসদে তোলার প্রয়োজন হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালের শ্রম আইনের ২৯৪ ধারার দুটি উপধারায় বেআইনি শ্রমিক ধর্মঘট এবং মালিকপক্ষের বেআইনি লকআউটের ক্ষেত্রে যে শাস্তি ছিল, তার কিছুটা সংশোধন করার প্রস্তাব করা হয়। ওই আইনে কোনও শ্রমিক কোনও বেআইনি ধর্মঘট করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে, অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হওয়ার বিষয়টি রয়েছে। কোনও মালিকও কোনও বেআইনি লকআউট করলে ঠিকই একই শাস্তির মুখোমুখি হবেন বলে আইনি বিধান করা হয়। তবে ২০২৩ সালে আইনটির যে সংশোধনী প্রস্তাব সংসদে পাস হয়েছে, সেখানে শ্রমিকদের বেআইনি ধর্মঘটের ক্ষেত্রে জরিমানা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু মালিকদের ক্ষেত্রে জরিমানা আগের সমপরিমাণই (৫ হাজার টাকা)রাখা হয়েছে।

উল্লেখ্য, সংবিধানের বিধান অনুযায়ী, কোনও বিল সংসদে পাস হওয়ার পর তাতে রাষ্ট্রপতি সম্মতি দিলেই আইনে পরিণত হয়। তবে রাষ্ট্রপতি বিলে যেমন সম্মতি দিতে পারেন, তেমনই চাইলে নোটসহ ফেরতও পাঠানো পারেন। এক্ষেত্রে সংবিধানের ৮০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। তাতে রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে সম্মতি দেবেন। এ সময়ের মধ্যে সম্মতি না দিলে তা সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। তবে রাষ্ট্রপতি মনে করলে ওই সময় শেষ হওয়ার আগে বিলের বিশেষ কোনও বিধান পুনর্বিবেচনা বা কোনও সংশোধনীর নির্দেশনা দিয়ে রাষ্ট্রপতির বার্তাসহ সংসদে ফেরত পাঠাতে পারেন। রাষ্ট্রপতি বিলটি ফেরত দিলে সংসদ বার্তাসহ তা পুনর্বিবেচনা করবে। সংসদ ওই বিলটি সংশোধনীসহ বা সংশোধনী ছাড়াই পুনরায় গ্রহণ করলে সম্মতির জন্য সেটা আবারও রাষ্ট্রপতির কাছে যাবে। এক্ষেত্রে রাষ্ট্রপতি ৭ দিনের মধ্যে তাতে সম্মতি দেবেন। এক্ষেত্রে ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতি সম্মতি দিতে অসমর্থ হলে সময় অবসানের পর (৭ দিন) বিলে সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে।

অবশ্য অর্থ বিলের ক্ষেত্রে এ বিধানে ভিন্নতা রয়েছে। অর্থ বিল সংসদে উপস্থাপন করার আগেই রাষ্ট্রপতির সম্মতির বাধ্যবাধকতা রয়েছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার
মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক
পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেফতারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী
সর্বশেষ খবর
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু
স্কটল্যান্ডে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর
স্কটল্যান্ডে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা