ড. ইউনূসের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৮:৪১আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:৪১

গ্রামীণ টেলিকমের সাবেক চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের কারণে দেওয়া শাস্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বছরের প্রথমদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একজন ব্যক্তির কারণে একটি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে হয়েছে এবং তার আপিল করার সুযোগ আছে এবং তিনি জামিনও পেয়েছেন। সুতরাং এটি একটি চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আমি এর বেশি মন্তব্য করতে চাই না।’

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় একটি ধারায় ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অপর একটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালত এই রায় ঘোষণা করেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সর্বশেষ খবর
স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা 
স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা 
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন