আমাদের সামনে অনেক কাজ: আসাদুজ্জামান নূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১২:৩৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:০৪

নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলোর বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো, প্রধানমন্ত্রী নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নেওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই আমাদের কাজ এবং কর্তব্য।’

দ্বাদশ জাতীয় সংসদে কী চ্যালেঞ্জ আছে জানতে চাইলে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ অনেকগুলোই আছে। তারমধ্যে দ্রব্যমূলের সমস্যা, বেকারত্ব, শিক্ষার মান উন্নয়ন, শিল্পোন্নয়ন, আমদানি-রফতানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে। এছাড়া শিল্প-সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে শিক্ষা সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটানো, সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।’

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের