জাতীয় নির্বাচন নিয়ে অনেক চাপ ছিল: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:১৬

অনেক চাপের মধ্যেই দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন নিয়ে বহু চাপ... গভীর চাপ, মধ্যম চাপ— নানা ধরনের চাপ ছিল। নানা চাপ উৎরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারও কোনও চাপ কখনও অনুভব করি না। বিভিন্ন দেশের বিভিন্ন পারসেপশন থাকে। আমরা সেগুলোকে ভ্যালু করি। তবে দিন শেষে সবাই আমরা একযোগে কাজ করবো।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে রবিবার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো দফতরে আসেন আগের মেয়াদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নতুন সরকারের সঙ্গে সবাই কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরাও সবার সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ৫২ বছরের পথচলায় সবাই আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে এবং সবার সহযোগিতায় স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’

নির্বাচন নিয়ে পশ্চিমা কয়েকটি দেশের নেতিবাচক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন দেশের নানা পারসেপশন, ন্যারেটিভ থাকে। কিন্তু দিন শেষে সবাই একসঙ্গে কাজ করবো, এটাই হচ্ছে মূল বিষয়। সবাই আমাদের উন্নয়ন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। তবে সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে আমরা মূল্য দেবো। আমরা কোনও চাপ অনুভব করছি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ৫২ বছরে আমাদের যে অর্জন তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল।’

প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে ছয় মাসের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন ড. হাছান মাহমুদ।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান