বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ২০:২২ আপডেট : ২১ মার্চ ২০২৪, ২০:২২

বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য মো. আব্দুর রাজ্জাক, আ.ফ.ম. রুহুল হক, ফরিদুল হক খান, মো. টিপু মনশি, মো. শাহরিয়ার আলম, সাজ্জাদুল হাসান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আহমেদ ফিরোজ কবির এমপি ও সুলতানা নাদিরা অংশগ্রহণ করেন।

শুরুতে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যদের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রী গ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়।

মৈত্রী গ্রুপের এ বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগিয়ে কৃষি পণ্য উৎপাদন ও রফতানির সম্ভাবনাকে কাজে লাগানোর সুপারিশ করা হয়।

সভাপতি বলেন, দু'দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরব— এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং মেডিক্যাল প্রফেশনাল ও ফার্মাসিউটিক্যালস পণ্য বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
সালমান এফ. রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে শুনানি ২৬ অক্টোবর
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ