পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা ঠিক রাখা যাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৫:৩২আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫:৪৯

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়ানো। না হলে রমজানের সময় ঈদের আগে এই ডাক কেন? আর সব ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা কখনও ঠিক রাখা যাবে?

রবিবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাস্তবতা হচ্ছে বিএনপির অনেকেই লাইন দিয়েছিল। অনেকেই গত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য লাইন দিয়েছিল। অনেকের হিসাব মিলে নাই। সেই কারণে তারা ভিন্ন পথে হেঁটেছে। সুতরাং জয়নাল আবেদিন ফারুক সাহেব কিংবা অন্য সাহেবরা যা কিছু বলুক না কেন, কারও যখন গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে তখন এরকম অনেকেই বলে।

তারা মামলা করতে চাইলে করুক, আমিও বসে আছি

এর আগে একটি টেলিভিশন টকশোতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছিলেন, রেকর্ড প্রকাশ না করলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।

সেই প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, তারা মামলা করতে চাইলে করুক, আমিও বসে আছি। আমি সেটার জন্য প্রস্তুত আছি। প্রয়োজনে আমরাও আইনগত ব্যবস্থা নেবো। এটা আসলে আইনের বিষয় নয়। এসব কথা বলে আসলে… তাদের নেতারা বিভিন্ন দল করতো। জয়নাল আবেদিন ফারুক ছাত্রলীগ করতো। পরে ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিএনপিতে গেছে। যারা ক্ষমতার উচ্ছিষ্টভোগী তারা নানা ধরনের কথা বলে।

ইফতারে ভারতের পেঁয়াজ দিয়েই ছোলা-পেঁয়াজু খেয়েছেন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে কী না আসে? যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে দেখা যাবে যে ইফতারের সময় ভারতের পেঁয়াজ দিয়েই ছোলা-পেঁয়াজু খেয়েছেন। এসব খেয়ে উনি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। আর উনার স্ত্রী ভারতীয় শাড়ি পরেন। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন, কয়েক দিন আগে না ভারতে গেলেন চিকিৎসা করতে! তোমরা ভারতে চিকিৎসা করতে যাবা, ভারতের পেঁয়াজ খাবা, গরুর মাংস খাবা, শাড়ি পরবা, অন্যান্য পণ্য ব্যবহার করবা, আর রাস্তায় নেমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিবা। এটার মূল উদ্দেশ্য বাজারকে অস্থিতিশীল করা এবং রমজান ঈদের আগে পণ্যের দাম বাড়ানো।

তিনি আরও বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। সুতরাং আমরা একে অপরের সহযোগী। এই সহযোগিতার মাধ্যমেই আমাদের উন্নয়ন অগ্রগতি সাধিত করতে হবে। বাংলাদেশের মানুষের স্বার্থে এই সহযোগিতা অবশ্যই অব্যাহত রাখতে হবে। তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই।

আরও পড়ুন- 

বেশি কথা বললে রেকর্ড ফাঁস করে দেবো: পররাষ্ট্রমন্ত্রী

দেশের বাজার অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য: পররাষ্ট্রমন্ত্রী

‘রিজভী তাহলে মেনেই নিলেন কাশ্মির ভারতেরই?’

গায়ের ‘ভারতীয় চাদর’ ছুড়ে ফেলে দিলেন রিজভী

ভারত ইস্যুতে বিএনপিতে অস্থিরতা, বিভক্ত নেতারা  

ওবায়দুল কাদেরের মতে ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি যা করছে

‘দিল্লি আছে আমরা আছি’ বলতে তাদের লজ্জাও হয় না: হাফিজ

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
সর্বশেষ খবর
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি