হাওরাঞ্চলে আবাসিক বিদ্যালয় নির্মাণের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১৮:০৩আপডেট : ২১ মে ২০২৪, ১৮:০৩

হাওর অঞ্চলে আবাসিক স্কুল চায় সংসদীয় কমিটি। সমতলের মতো শিক্ষার সমান ও সুযোগ সৃষ্টির জন্য হাওর অঞ্চলে আবাসিক স্কুল নির্মাণের সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২১ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে যেসব প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখনও নির্মাণ হয়নি— জরুরি ভিত্তিতে সেগুলো নির্মাণের পদক্ষেপের সুপারিশ করা হয়। একইসঙ্গে রাজধানীসহ সারা দেশে জনসংখ্যার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, বিশেষ করে পার্বত্য এলাকায় আদিবাসীদের শিক্ষার সুযোগে স্কুল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুজিবুল হক, কামাল আহমেদ মজুমদার, মুহম্মদ শফিকুর রহমান এবং ওমর ফারুক চৌধুরী অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান