এবার ঈদযাত্রায় চলবে ২০ বিশেষ ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১৫:৩৩আপডেট : ২৮ মে ২০২৪, ১৫:৩৩

ঈদুল আজহার সময় এবার ২০টি বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। আগামী ২ জুন (রবিবার) থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এসময় এ বছর শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের টিকিট ৩ জুন; ১৪ জুনের টিকিট ৪ জুন; ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট বিক্রি হবে ৬ জুন।

এছাড়া যাত্রীদের অনুরোধে যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে মিলবে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন।

এবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন চলবে দুই জোড়া, ঢাকা- দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন এক জোড়া, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল ট্রেন এক জোড়া, কক্সবাজার-চট্টগ্রাম রুটে কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন এক জোড়া, ভৈরব বাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া, জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন এক জোড়া চলাচলের সিদ্ধান্ত হয়েছে৷

এছাড়া পার্বতীপুর-দিনাজপুর রুটে এবং ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে গোর-এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে৷ চাঁদপুর, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনগুলো ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে ৭ দিন চলাচল করবে৷

শোলাকিয়া ঈদ স্পেশাল ও গোর-এ- শহীদ ঈদ স্পেশাল শুধু ঈদের দিন চলাচল করবে৷ পার্বতীপুর ঈদ স্পেশাল ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তিন দিন এবং ঈদের পরে ২১ থেকে ২৩ জুন পর্যন্ত তিন দিন চলাচল করবে৷

এছাড়া পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত এক জোড়া ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে৷ পূর্বাঞ্চলে কোরবানির পশু পরিবহনে ১২ জুন ক্যাটল স্পেশাল এক জোড়া এবং ১৩ জুন একটি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে৷

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী