একটা সিদ্ধান্ত তাদের খবরদারি করার মানসিকতা বদলে দিয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৪, ১৯:০২ আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২০:১৭
document

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বাংলাদেশের ওপর প্রভাবশালী রাষ্ট্রগুলোর খবরদারি করার মানসিকতা বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগে যারা কথায় কথায় আমাদের ওপর খবরদারি করতো; আর ভাবখানা ছিল যে তারা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, তাদের সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে সমীহ করে আন্তর্জাতিকভাবে।’

শুক্রবার (৫ জুলাই) বিকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান এবং এক সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গত ৩০ জুন পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আয় দিয়ে পদ্মা সেতুকে বিচার করবো না। এটা আমাদের গর্বের সেতু, টাকার অঙ্ক দিয়ে বিচারের নয়। এই একটা সিদ্ধান্ত, বাংলাদেশকে সেই মর্যাদা দিয়েছে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হয়নি, সফল হয়েছে। আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলবো।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

পদ্মা সেতু হওয়ার সুফল বলতে গিয়ে তিনি বলেন, ‘পদ্মাপাড়ের মানুষ আমরা সবসময় কষ্ট ভোগ করতাম, আসতে-যেতে। প্রথমে ১৯৫২ সালে দাদার সঙ্গে আমরা ঢাকায় যেতে নৌকায় পার হই এই পদ্মা। চার দিন চার রাত লেগেছিল। তখন আব্বা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) জেলে। এই যাতায়াতে কত মানুষের জীবন গেছে। বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়েছে। আজকে আর কোনও সেবা বঞ্চিত হয় না।

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শ্রীপুরে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতি: আতঙ্কে গ্যারেজ মালিকের মৃত্যু
মুন্সীগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতি: আতঙ্কে গ্যারেজ মালিকের মৃত্যু
প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি
প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি
মিস ইউনিভার্সে মাতৃত্বের বৃত্তে মাহি, নেটিজেনরা কী বলছেন
মিস ইউনিভার্সে মাতৃত্বের বৃত্তে মাহি, নেটিজেনরা কী বলছেন
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক