চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ১৯:৫৩আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২০:১৩

চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল (প্রধানমন্ত্রী) লি শিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার (৮ জুলাই) বেইজিং গেছেন। সফরসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু তিনি সফর সংক্ষিপ্ত করে আগেই ফিরে আসবেন।

এ বিষয়ে বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীর চীন সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন।’

বুধবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর প্রায় ২০ থেকে ২২টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হবে এবং কয়েকটি প্রকল্প উদ্বোধন ঘোষণার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য সচিবসহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

আরও পড়ুন-

বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়, চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফর: কোনও চুক্তি নয়, ২০টির বেশি সমঝোতার সম্ভাবনা

যে বিষয়ে চীনের সঙ্গে পরে আলাপ করতে চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বেইজিং সফরে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশ-ভারত-চীন সম্পর্ক: ‘জিরো সাম গেম’ নয়, সবার জন্য লাভজনক পরিস্থিতি চায় ঢাকা

 

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম