ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩৩

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ড. জামব্রি আবদুল কাদির। বুধবার (১৮ ডিসেম্বর) মিসরের রাজধানী কায়রোতে এই মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। সফরকালে প্রধান উপদেষ্টা ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনে যোগ দেবেন, যা ডি৯-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিসরের রাজধানীতে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছে প্রেস উইং।

মিসর সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। বুধবার এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি