বাংলাদেশি ও ভারতীয় আটক জেলে বিনিময় হবে ৫ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৮:২৭ আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২০:০১

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বিনিময় হবে। দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার কারণে জেলেদের আটক করা হয়েছিল। দুপক্ষের মধ্যে আলোচনা করে এটি মীমাংসা করা হয়েছে।’

জানা গেছে, ৭৮ জন বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার নিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং ৯ ডিসেম্বর তাদের আটক করে উড়িষ্যার পারা দ্বীপে রাখা হয়েছে। অন্য ১২ জন জেলেকে সেপ্টেম্বরে আটক করা হয়, যখন তাদের ট্রলারটি ভারতীয় জলসীমায় ডুবে যায়। তাদের কলকাতার কাছে কাকদ্বীপে রাখা হয়েছে।

অন্যদিকে, ভারতীয়দের ছয়টি ট্রলার সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে এবং তখন তাদের পটুয়াখালী ও বাগেরহাটে আটক করে রাখা হয়। জেলেদের আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি মিটিয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘সমুদ্রে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে অন্য দেশে ঢুকে যাওয়ার ঘটনা আগেও হয়েছে। এবারে বাংলাদেশ থেকে ভারতীয় বোটগুলো মোংলা থেকে ছাড়া হতে পারে।’

অন্যদিকে বাংলাদেশি জাহাজগুলো কাকদ্বীপ থেকে রওনা হবে বলে তিনি জানান।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার