বাংলাদেশকে এশিয়ার জন্য ডিস্ট্রিবিউশন হাব বানাতে নরওয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে তাদের পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং বাংলাদেশের যুবশক্তির সুবিধা নিতে দেশে আরও বিনিয়োগের জন্য নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘এশিয়ায় নরওয়ের পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করুন, যাতে আপনাদের নরওয়ে থেকে লোকজন আনার প্রয়োজন না হয় এবং আমাদের তরুণদের কাজে লাগানো যায়।’

ড. ইউনূস নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনরের অংশীদার গ্রামীণফোনের উদাহরণ দিয়ে বলেন, ‘বছরের পর বছর ধরে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে এটি।’

রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়।

রাষ্ট্রদূত বলেন, ‘অতি প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানে আপনার প্রচেষ্টার প্রতি প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে।’

রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন মানবাধিকার সুরক্ষা ও পরিবেশগত টেকসই উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রতি নরওয়ের প্রধানমন্ত্রীর প্রশংসার কথা প্রধান উপদেষ্টাকে জানান।

তিনি আরও বলেন, ‘জাহাজ রিসাইক্লিং শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তরে নরওয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের