পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে: রিজওয়ানা হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। তিনি বলেন, অপরাধে জড়ানো রোধে পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’।

উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

উপদেষ্টা জানান, পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত না হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি বহন করবে প্রান্তিক জনগোষ্ঠী।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, পরিবেশবিদ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

/এসএনএস/এরকেএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান