বিএফআইডিসির রাবার বাগানের ৩৮ হাজার একর জমির লিজ নবায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মার্চ ২০২৫, ২০:৪৬আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২০:৪৬

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) ও বন অধিদফতরের মধ্যে ৪০ বছরের জন্য রাবার বাগানের লিজ নবায়ন চুক্তি সই হয়েছে। বন অধিদফতরের মাধ্যমে বিএফআইডিসিকে ১৮টি রাবার বাগানের জন্য ৩৮ হাজার ১৮৪ দশমিক ৪৮ একর জমি বিভিন্ন সময়ে হস্তান্তর করা হয়। 

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

চুক্তিতে বন অধিদফতরের পক্ষে সই করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং বিএফআইডিসির পক্ষে করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ। 

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, ২০০৩ সালে লিজের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এটি নবায়ন করা হলো। এ চুক্তির ফলে সরকারের আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি, ভূমি দখলমুক্ত করতে আইনগত জটিলতা দূর হবে। এছাড়া, প্রাকৃতিক রাবার চাষ জলবায়ু পরিবর্তনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম