রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে সহায়ক পরিবেশের ওপর জোর দিচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে সহায়ক পরিবেশের ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গারা যাতে অধিকার ও নিরাপত্তা নিয়ে ফেরত যেতে পারে— সেটি নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাখাইন প্রদেশের বাস্তব অবস্থা আমরা সবাই জানি। এ অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়। আমরা এখন সবপক্ষের প্রতি জোর দিচ্ছি, সেটি হচ্ছে— সীমান্তের ওপাশে সহায়ক পরিবেশ তৈরি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার ও নিরাপত্তা নিয়ে ফেরত যেতে পারে।’

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই-বাছাই নিয়ে তিনি বলেন, ‘আমরা চেয়েছি, তাদের মুখ থেকে কথা আসুক, তারা নিশ্চিত করেছে। প্রত্যাবাসনের জন্য আড়াই লাখের মধ্যে এক লাখ ৮০ হাজার মানুষকে তারা নিশ্চিত করেছে।’

তৌহিদ হোসেন বলেন, ‘আগে যে আট লাখের তালিকা দেওয়া হয়েছিল, সেটি নিয়ে তারা পরিষ্কার করে কিছু বলেনি। আমরা ৪০ হাজারে আটকে ছিলাম। সেখান থেকে তারা আড়াই লাখ মানুষের মধ্যে এক লাখ ৮০ হাজার নিশ্চিত করেছে। বাকি ৭০ হাজার তারা পর্যালোচনা করছে। আমরা দাবি জানিয়েছি, আরও ৭-৮ লাখ রোহিঙ্গা আছে, সেটি যেন তারা ত্বরান্বিত করে।’ কিন্তু এটি অনুমোদনের মানে এই নয় যে, কালকেই তারা বাড়ি চলে যেতে পারবে বলে তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের