পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৮:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৩১

সব ঠিকঠাক থাকলে আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। তার সফরের সময় বাণিজ্য ও বিনিয়োগ এবং সংস্কৃতি খাতে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এ নিয়ে এরইমধ্যে আলোচনাও করেছে ঢাকা ও ইসলামাবাদ। পাক পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত ১৫ বছরে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ছিল না। গত সপ্তাহে পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠকের আগে শেষ বৈঠক হয়েছিল ১৫ বছর আগে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে।’

ইসলামাবাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে ঢাকা গুরুত্ব দিচ্ছে জানিয়ে আরেক কর্মকর্তা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশ সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারে।’

উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন।

সফরসূচি

সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ইশাক দারের মধ্যে বৈঠক হবে। একইদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এছাড়া পাকিস্তান দূতাবাসের আয়োজনে একটি বিজনেস ইভেন্ট হতে পারে।  

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুপক্ষের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলোসহ বিভিন্ন সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সেটির ধারাবাহিকতা থাকবে।’

সমঝোতা স্মারক

বাংলাদেশ ও পাকিস্তানের অনেকগুলো ইন্সট্রুমেন্ট নিয়ে আলোচনা চলছে। দুপক্ষ সম্মত হলে এরমধ্যে কয়েকটি হয়তো এবারের সফরে সই হতে পারে। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা করার জন্য।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কয়েকটি নিয়ে অগ্রসর হচ্ছি। এরমধ্যে বাণিজ্য ও সংস্কৃতি সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে। তবে এ বিষয়গুলো একদম শেষ পর্যায়ে চূড়ান্ত হবে।’

আরও পড়ুন:

তিন দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী: সামা টিভি

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী