ভারতের কাছ থেকে আরও বেশি জ্বালানি চেয়েছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৬, ১৫:৪৯আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৫:৪৯

ভারতের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি করে জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তার আগে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন। 

ইকবাল হাসান মাহমুদ বলেন, “আমার সঙ্গে এর আগে অনেক অ্যাম্বাসেডরের সঙ্গে মিটিং হয়েছে— সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডরের সঙ্গে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ আমাদের অনেক স্বার্থের বিষয় আছে— সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।”  

ভারতের কাছে আগের মতো ডিজেল চেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের সঙ্গে একটা পাইপলাইন আছে। সেখান থেকে ডিজেল আসে। তাদেরকে বলেছি আরও বেশি দেওয়ার জন্য।” 

লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, “গ্যাস ছিল না যার কারণে পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গিয়েছিল। এখন গ্যাস এসেছে, আবার চালু হবে।” 

বিদ্যুতের ভূতুড়ে বিল প্রসঙ্গে তিনি বলেন, “যখন আমরা বলি— বিল নিয়ে আসতে তখন তো কেউ আসে না।  সেদিন একজন সাংবাদিক ফেসবুকে পোস্ট দিলেন তার বিল বেশি এসেছে। আমাদের লোক গিয়ে পরীক্ষা করে দেখেছে। তার বাসায় ২ টনের এসি ব্যবহার করেন। তার ব্লেন্ডার আছে, ফ্রিজ আছে। এতকিছু চালানোর পরও যদি ৭ হাজার টাকার বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও ৭ হাজার টাকা দিয়ে এতকিছু চালানো যায়।”  

জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ্রেফতার
বাসাবাড়িতে গ্যাসের চাপ বাড়লেও সংকট কাটেনি সিএনজি পাম্পে 
স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭
পুরুষ নির্যাতন দমন আইনের নির্দেশনা চাওয়া রিট খারিজ
পুরুষ নির্যাতন দমন আইনের নির্দেশনা চাওয়া রিট খারিজ
তিন দিনের ছুটিতেই ঘুরে আসুন হ্রদ আর নির্জনতার ওড়িশার অংশুপা শহর
তিন দিনের ছুটিতেই ঘুরে আসুন হ্রদ আর নির্জনতার ওড়িশার অংশুপা শহর
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ