বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের ২ নেতাকে কুপিয়ে আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৯:৫২আপডেট : ১৫ মে ২০১৬, ১৯:৫২

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মহানগর শ্রমিক দলের দুই নেতাকে কুপিয়ে আহত করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আহত মহানগর শ্রমিক দলের দফতর সম্পাদক আবু কাউসার ভূইয়া (৪৬) এবং সাংগঠনিক সম্পাদক বাবুল সর্দার এই অভিযোগ করেছেন। আহত বাবুলের অবস্থা আশঙ্কাজনক।
আহত বাবুল সর্দার রবিবার সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ঢামেক ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর মোজাম্মেল হক আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত আবু কাউসার জানান, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অসুস্থ থাকায় সবাই মিলাদে যাচ্ছিল। এসময় ব্যারিস্টার নাসির উদ্দিন ওয়াসিমের সমর্থক, ছাত্রদলের (পূর্ব) যুগ্ম সম্পাদক সোহেল খান ও নিউমার্কেট থানার ছাত্রনেতা রাশেদ খানসহ ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করে।
ঢামেক নিউরোসার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন জানান, তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাবুল সর্দারের অবস্থা আশঙ্কাজনক, তার মাথার আঘাতটি গুরুতর।

আরও পড়ুন: বৈষম্যমূলক নীতিমালা ও হয়রানি থেকে মুক্তি চান সুপারমার্কেট মালিকরা

/এআইবি/এনএস/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়