লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তানভীর আহমেদ, লন্ডন থেকে
১৬ মে ২০১৬, ০৬:৫৯আপডেট : ১৬ মে ২০১৬, ০৭:০৭

লন্ডনে পৌঁছুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয় বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে গ্লোবাল ওমেন্স লিডারস ফোরামে যোগ দেওয়ার পথে দুইদিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডন সময় বিকাল ৪ টা ১৫ মিনিটে বাংলাদেশ  বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি  বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আরও পড়তে পারেন: অধিকাংশ জঙ্গি হামলার কূলকিনারা পাচ্ছে না পুলিশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ  আবদুল হান্নান, মিনিস্টার প্রেস নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, দলের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি লন্ডনের বাকিংহ্যাম রোডের তাজ হোটেলে এসে পৌঁছালে হোটেল প্রাঙ্গনে অপেক্ষারত বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। হোটেলে প্রবেশের আগে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন। হোটেলের ভেতরে প্রধানমন্ত্রীর অপেক্ষায় ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধু নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দীক ও তার নবজাতক কন্যা আজলিয়া, রেজওয়ান মুজিব সিদ্দীক ববিসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর লন্ডন সফরের অন্যতম উদ্দেশ্য টিউলিপের কন্যা শিশু আজলিয়াকে দেখা।
আরও পড়তে পারেন: তনুর ডিএনএ রিপোর্ট পেতে সিআইডি ও আদালতে মেডিক্যাল বোর্ডের চিঠি
প্রধানমন্ত্রীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ১৮ মে বুলগেরিয়াতে গ্লোবাল ওমেন্স লিডারস ফোরামে যোগ দেওয়ার আগে দুইদিন লন্ডনে একান্তে পারিবারিক সময় কাটাবেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরের সময় বাকিংহ্যাম গেটে তাজ হোটেলের সামনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়