ভবনে প্রবেশ করেছে ফরেনসিক দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ০৯:৪২আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০৯:৪৩

ভবনের সামনে পুলিশি পাহারা

কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর ভবনে প্রবেশ করেছে ফরেনসিক দল। জাহাজ বিল্ডিং হিসেবে পরিচিত তাজ মঞ্জিল নামের ছয় তলার ভবনটির পঞ্চম তলায় থাকতো জঙ্গিরা। ঈদের পর ওই ভবনটি তারা ভাড়া নেয়।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর চালানো পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। দুইজনকে আটক করেছে পুলিশ।

৬ তলার বাড়িটির বিভিন্ন তলায় ফ্যামিলি বাসা রয়েছে। তাতে নারীরাও আছেন। ওই বাড়ির পঞ্চম তলায় জঙ্গিরা থাকতো। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার পর ভবনটিতে ফরেনসিক দল প্রবেশ করেছে। তাদের সঙ্গে পুলিশও  আছে।

এছাড়া বাড়ির অন্য তলার সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির মালিকের নাম আতাহার উদ্দিন, অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা।

ভবনটির দোতলায় বাড়িওয়ালা থাকেন। তৃতীয় তলায় ফ্যামিলি ও ব্যাচেলররা থাকেন। ৪র্থ ও পঞ্চম তলায় চারটি করে ইউনিটের প্রত্যেকটাই মেস হিসেবে ভাড়া দেওয়া।

আরও পড়ুন: 

নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা

কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

/সিএ/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলায় কথা বলতে গিয়ে হঠাৎ ইংরেজি! মস্তিষ্কে তখন কী ঘটে জানেন?
বাংলায় কথা বলতে গিয়ে হঠাৎ ইংরেজি! মস্তিষ্কে তখন কী ঘটে জানেন?
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি