অপারেশন স্টর্ম -২৬

এবার সরাসরি সম্প্রচার করেনি টেলিভিশন চ্যানেলগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ০৯:৪৫আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৩:১১

এবার সরাসরি সম্প্রচার করেনি টেলিভিশন চ্যানেলগুলো রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান এবার সরাসরি সম্প্রচার করেনি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার সময় টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারের বিষয়ে সমালোচনা সামনে আসে।

জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা  ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান  এই খবর নিশ্চিত করেছেন।  জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অংশ নেন অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।

অভিযানের সময় টেলিভিশন চ্যানেলগুলো নিউজের শিরোনাম, প্রাপ্ত তথ্য ও বিভিন্ন অতিথি নিয়ে ঘটনাটি বিশ্লেষণ করে। কিন্তু সরাসরি সম্প্রচার করেনি।

গুলশান হামলার পর অপারেশন থান্ডারবোল্ট পরিচালনার সময় র‌্যাবের পক্ষ থেকে টেলিভিশন চ্যানেলগুলোকে সরাসরি সম্প্রচার না করার আহ্বান জানান। পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পুলিশের অভিযান সরাসরি সম্প্রচারের সমালোচনা করেন।এদিকে, নাস্থলে উপস্থিত থাকা বাংলা ট্রিবিউন প্রতিবেদকরা জানিয়েছেন, জঙ্গি আস্তানায় অভিযানের খবর পেয়ে টেলিভিশন, অনলাইন ও পত্রিকার সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে অবস্থান করতে নির্দেশ দেয়। ব্যারিকেড দিয়ে সাংবাদিকসহ সাধারণ মানুষদের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে বাংলা ট্রিবিউনের সিনিয়র প্রতিবেদক উদিসা ইসলাম জানিয়েছেন, ওই ভবনটির সামনে কোনও সাংবাদিককে থাকতে দেওয়া হচ্ছে না। সরিয়ে দিচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। আরেকজনকে আটক করা হয়।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে ওই ভবনে ঢোকার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা।
ভোর সাড়ে চারটায় ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার নুরুজ্জামান লাবু জানান, কল্যাণপুর মেইন রোড থেকে ৫ নম্বর রোডের চারপাশে এক- দেড় কিলেমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক গাড়ি মোতায়েন করা হয়। তখন জানানো হয় ভোরের সূর্য উঠলেই অভিযান শুরু হবে।
ডিবি মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল বাংলা ট্রিবিউনকে তখন এসব তথ্য জানান।

জানা যায়, জঙ্গি আস্তানায় অভিযান শুরু করলে জঙ্গিরা ‌‌‌‌আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে পুলিশকে প্রতিহত করা শুরু করে। তারা পুলিশের ওপর গুলি ও হাত বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। জঙ্গিদের আরেকজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর থানা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলে কল্যাণপুরের মেস বাসায় জঙ্গিবিরোধী তল্লাশী শুরু করেন। কল্যাণপুরের ৬ নম্বর রোড থেকে তল্লাশী শুরু হয়। কয়েকটি মেসে অভিযান চালিয়ে তারা ৫ নম্বর রোডে আসেন। এই রোডে জাহাজ বিল্ডিং খ্যাত ৫ নম্বর বাসায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশ তিনতলা পৌঁছার পরই শুরু হয় জঙ্গি হামলা। পুলিশ পাল্টা গুলি চালালে এক জঙ্গি নিহত হয়। আটক করা হয়  আরেকজনকে।

 আটক জঙ্গির বরাত দিয়ে তখন পুলিশ জানিয়েছিল ভবনটির ৫ তলায় ১১জন জঙ্গি রয়েছে। বিপুল পরিমাণ গোলাবারুদও ছিল সেখানে। 

এ সম্পর্কিত আরও খবর:

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী