ফাইল পেলে খালেদা জিয়াকে জানানো হবে: বিএসএমএমইউ পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ১৮:১৬আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৯:৪১

খালেদা জিয়া (ফাইল ছবি) কারা কর্তৃপক্ষের কাছ থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে খবর বা আনুষ্ঠানিক ফাইল না পাওয়া পর্যন্ত খালেদা জিয়াকে মুক্তির আনুষ্ঠানিক খবর জানানো হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক এ তথ্য জানিয়েছেন।

বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তির বিষয়টি কারা কর্তৃপক্ষ আমাদের জানাবে। আমরা এখনও কোনও নির্দেশ পাইনি। তবে কিছুক্ষণ আগে আইজি প্রিজনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানান, সরকারিভাবে কারা কর্তৃপক্ষ এখনও কোনও আদেশ পায়নি। পেলে মেডিক্যাল কর্তৃপক্ষকে তারা জানাবে। তিনি (আইজি প্রিজন) না পাওয়া পর্যন্ত আমাদের কোনও আদেশ পাওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘প্রক্রিয়া শেষ হতে হয়তো একটু সময় লাগবে। কারাগারে নির্দেশ পৌঁছালে আমাদের জানানো হবে। তখন আমরা আমাদের আনুষ্ঠানিকতা শেষ করে খালেদা জিয়াকে পুলিশ অথবা তার পরিবারের হাতে তুলে দেবো।’

আজও (মঙ্গলবার) খালেদা জিয়ার সঙ্গে তার দেখা হয়েছে উল্লেখ করে একে মাহবুবুল হক বলেন, ‘আমি তাকে কেমন আছেন জিজ্ঞেস করে তার কাছে মাস্ক ও গ্লাভস পৌঁছে দিয়েছি। করোনা বিষয়ে কথা হয়েছে। তার কিছু প্রয়োজন হলে যেন জানান, সেটিও অনুরোধ করে এসেছি। জবাবে তিনি হেসে সম্মতি জানিয়েছেন।’

তবে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করার বিষয়টি কারারক্ষীদের মাধ্যমে ইতোমধ্যে তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন:

খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

আগামীকাল মুক্তি পেতে পারেন খালেদা জিয়া: স্বরাষ্ট্র সচিব

ফাইল পৌঁছালেই খালেদা জিয়ার কারামুক্তির ব্যবস্থা: 

ফিরোজায় ধোয়ামোছা শেষ, খালেদা জিয়াকে বরণের প্রস্তুতি

মুক্তি পেয়ে ফিরোজাতেই উঠবেন খালেদা জিয়া

নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ মির্জা ফখরুলের

খালেদা জিয়াকে মুক্তি দেওয়া সরকারের শুভবুদ্ধি: আ স ম রব

/জেএ/ইউআই/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের