শাহজালালে আবারও মিললো বোমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৩:৫২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৪:৩০

শাহজালালে আবারও মিললো বোমা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনাল থেকে আরও একটি বোমা পাওয়া গেছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নির্মাণের জন্য পাইলিংয়ের সময় বোমাটি উদ্ধারের কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, বোমাটি নিষ্ক্রিয় করেছে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে।  আগে যে বোমাটি পাওয়া গিয়েছিল, এটির আকার সেটির প্রায় সমান। শাহজালালে আবারও মিললো বোমা

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় তিন মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পান। পরে বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানান।

বিমানবন্দরের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন ২৩০ কেজি। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এখন এটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

প্রসঙ্গত, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দরের এলাকার বাইরে।

আরও পড়ুন- বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে মিললো যুদ্ধকালীন বোমা

/সিএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
গোপন ক্যামেরায় ছবি-ভিডিও ধারণ: আইনে বৈধতা কতটুকু
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
সর্বশেষ খবর
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
গাজী নজরুলের ভিডিওকাণ্ড: জামায়াতের চিঠি পাওয়ার কথা জানালো ইসি
গাজী নজরুলের ভিডিওকাণ্ড: জামায়াতের চিঠি পাওয়ার কথা জানালো ইসি
‘মাদক দিয়ে ফাঁসিয়ে দেবো’, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ সদস্যের হুমকি
‘মাদক দিয়ে ফাঁসিয়ে দেবো’, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ সদস্যের হুমকি
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত