হোলি উৎসবে জোর করে রঙ মাখানোর মামলায় ৩ তরুণ কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ২০:১২আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২২:১১

হোলি উৎসবে জোর করে রঙ লাগানোর ঘটনা পুরান ঢাকার শাঁখারীবাজারে হোলি উৎসবের সময় দুই বোনকে জোর করে রঙ মাখানোর অভিযোগে তিন তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা এখন কারাগারে আছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী দুই বোনের বড় ভাই আহাদ ফেরদাউস এই ঘটনায় কোতোয়ালি থানায় বখাটেদের বিরুদ্ধে অভিযোগ এনে নারী নির্যাতন প্রতিরোধ আইনের ১০ (৩০) ধারায় একটি মামলা করেন। এরপর আকাশ (১৯), মো. সিফাত (২০) ও মো. মামুন (১৮) তিন জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে নিলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বখাটেরা সবাই পুরান ঢাকার বিভিন্ন এলাকার ভাড়াটিয়া।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১২ মার্চ পুরান ঢাকায় শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের সময় দুই বোনের মুখে জোর করে কিছু বখাটে রঙ মেখে দেয়। এমনকি তাদের গায়েও হাত দেওয়ার চেষ্টা করে। বখাটেরা হোলি খেলায় ঢুকে গিয়ে পথচারী ও অফিসগামী বিভিন্নজনকে রঙ মাখিয়ে লাঞ্ছিত করেছে।’
পুলিশ জানিয়েছে, বখাটেদের গ্রুপটি সেদিন রিকশায় চলমান নারীদের গায়ে ও মুখে রঙ লাগিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করে। এ কারণে সেখানে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।
বখাটেদের এ ধরণের আচরণ অনাকাঙ্ক্ষিত এবং তা ধর্মীয় উৎসবকে প্রশ্নবিদ্ধ করবে বলে স্থানীয় বিশিষ্টজনেরা মন্তব্য করেছেন।
/এআরআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন