নির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপির আরও ৫ পরাজিত প্রার্থীর মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৫

সুপ্রিম কোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবং নির্বাচিত প্রার্থীর বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির আরও পাঁচ প্রার্থী। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব মামলা দায়ের করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তাদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মামলার বাদীরা হলেন মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম শান্ত, নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসনের নবী উল্যাহ নবী এবং ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান অমি।

তবে এর আগেও গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) ঝিনাইদহ-৪ আসন থেকে সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসন থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসন থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসন থেকে আবদুল হাই এবং ভোলা-২ আসনের হাফিজ ইব্রাহিম হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে পৃথক সাতটি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, এর আগে গত ৯ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারা দেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা না করার বিষয়ে অবস্থান নিলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আমলে নেননি। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব জেলার প্রতিনিধিরা হাইকোর্টে মামলা করবেন। 

আরও পড়ুন- নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির ৭ প্রার্থী

/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম