সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৭:৪৯আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৩৩

আহত ও দগ্ধদের হাসপাতালে নেওয়ার জন্য সেখানে পাঠানো হয় অ্যাম্বুলেন্স রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনে দগ্ধ ও আহতদের চিকিৎসার জন্য সব হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমাকে স্বাস্থ্যমন্ত্রী ফোন করে ঢাকা শহরের সব হাসপাতালকে বিনামূল্যে আহত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বলেছেন। আমি ফোন করে সব হাসপাতালকে তা জানিয়েছি। তারা সবাই প্রস্তুত রয়েছে। ঢাকা শহরের সব সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্সকে দ্রুত সেখানে যাওয়ার জন্য বলেছি। অ্যাম্বুলেন্সগুলো দ্রুত গেছে।’
এফ আর টাওয়ারে আগুনের পর বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আগুনের তীব্রতা এখনও কমেনি। আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন না নিভলে ভেতরের পরিস্থিতি এবং সেখানে কতজন আটকা পড়েছেন বা কতজন হতাহত কিছুই বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস।’

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত লাফিয়ে পড়ে তিনজন মারা গেছেন (পরে বেড়ে সাতজনে দাঁড়িয়েছে)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) একজন শ্রীলঙ্কান নাগরিক চিকিৎসাধীন আছেন। কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জন।’

 আরও পড়ুন: বনানীর এফ আর টাওয়ারে আগুন

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন