ছাত্রদলের সভাপতি-সা. সম্পাদককে ২০ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ২০:১৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:৪১

ছাত্রদলের সভাপতি খোকন সাধারণ সম্পাদক শ্যামল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে আগামী ২০ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার (১৪ অক্টোবর) ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জেলা জজ নুস্রাত সাহারা বীথি শুনানি শেষে এ নির্দেশ দেন। বিষয়টি আজ বুধবার (১৬ অক্টোবর) আদালতের কার্যতালিকায় উঠেছে।

আদালতের পেশকার কল্যাণ কুমার সিংহ জানিয়েছেন, গত ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলাটির শুনানির ধার্য তারিখ ছিল। কিন্তু এর আগে গত ২৩ সেপ্টেম্বর সংগঠনটির নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন শ্যামলকে নতুন করে পক্ষভুক্ত করেন মামলার বাদী। ফলে ১৪ অক্টোবরের শুনানিতে তাদের বিষয়টি আলোচনা হলে বিচারক ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদককে মামলাটির পরবর্তী শুনানিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন এবং সেই শুনানির তারিখ ২০ নভেম্বর নির্ধারণ করেন।

গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সংগঠনের কাউন্সিল অনুষ্ঠানের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া ছাত্রদলের কাউন্সিলে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।

তবে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই গত ১৮ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়িতে ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ নির্বাচনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন।

/টিএইচ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের