দেশে বছরে ওয়ান টাইম ইউজড প্লাস্টিক বর্জ্য ৮৭ হাজার টন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৬:০৭আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৬:১০

ইএসডিও-এর সংবাদ সম্মেলন

দেশে বছরে সিঙ্গেল ইউজড (ওয়ান টাইম) প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ৮৬ হাজার ৭০৭ টন। এই বর্জ্য পরিবেশ দূষণের অন্যতম কারণ। এর মধ্যে রাজধানী ঢাকায় এই বর্জ্যের পরিমাণ ১২ হাজার ২৬৯ টন, যার ৯৬ শতাংশই তৈরি হয় ফুড প্যাকেজিং অ্যান্ড পারসোনাল কেয়ারের পণ্য থেকে। এ বর্জ্য মাটির সঙ্গে মিশতে হাজার বছর লেগে যায়।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি জানায়, এই বর্জ্য তৈরি হয় যেসব সামগ্রী থেকে, তার ৩৫ শতাংশই ব্যবহার করেন ১৫ থেকে ২৫ বছরের তরুণরা। আর ৩৩ শতাংশ সামগ্রী ব্যবহার করেন ২৬ থেকে ৩৫ বছর বয়সসীমার ভোক্তারা।

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী ও সিলেটের দুই হাজার মানুষ এই জরিপে অংশ নেন।

প্রতিবেদনে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়েও উল্লেখ করা হয়েছে। এই দূষণের ৭৮ শতাংশ শহরে ও ২২ শতাংশ গ্রামীণ পরিবেশে ঘটে। সারাদেশে যে পরিমাণ দূষণ হয়,তার ২১ শতাংশ ঢাকায় তৈরি হয়।

ইএসডিও মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, ‘এ বর্জ্য থেকে যে কেমিক্যাল তৈরি হয়,তার কারণে ক্যানসার বাড়ছে। এটা স্লো পয়জন। এমনকি ভৌগোলিক কারণেও আমাদের পানি প্লাস্টিক দূষণের শিকার। বছরে ৭৫ হাজার মেট্রিক টন বর্জ্য সাগরে যায়, যার ৪০ শতাংশ আসে ভারত থেকে।’

প্রতিষ্ঠানের (ইএসডিও) সভাপতি মারগুব মোর্শেদ বলেন, ‘এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে এখনই  সরকারকে সংবেদনশীল হতে হবে। আমাদের সচেতনতা তৈরি জরুরি। অন্য কোনও বিষয় না, আমরা সুস্থ পরিবেশে বাঁচার পথ তৈরি করতে চাই। কেননা, আমাদের নিত্য ব্যবহারের সবকিছুতেই ক্ষতিকর প্লাস্টিক ঢুকে পড়েছে।’

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম