ভিপি নুরের ওপর হামলার ‘পলাতক’ আসামি বুলবুল ফেসবুকে সক্রিয়

ঢাবি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ০১:২২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৩৬

ভিপি নুরের ওপর হামলার ‘পলাতক’ আসামি বুলবুল ফেসবুকে সক্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলার ‘পলাতক’ আসামি মুক্তিযুদ্ধ মঞ্চের সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ফেসবুকে সক্রিয় রয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে তিনি নিজের টাইমলাইন থেকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তাকে কয়েকবার ফোন করে সংযোগ চালু পাওয়া গেছে। তবে তিনি ফোন ধরেননি।

এদিকে বিকালে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এস এম জাকারিয়া ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ইফতেখার আলম রিশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হলো।’

এর আগে, রবিবার (২২ ডিসেম্বর) ডাকসু ভবনের নিজ কক্ষে ভিপি নুরুল হক ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর ২৩ ডিসেম্বর রাতে প্রথমে শাহবাগ থানার পুলিশ মামলা দায়ের করে। সেই মামলার এক নম্বর আসামি মুক্তিযুদ্ধ মঞ্চের তখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরে ২৪ ডিসেম্বর বিকালে ভিপি নুর আরেকটি মামলার আবেদন করেন, যা পুলিশের করা মামলার সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।

তবে মামলা হওয়ার তিনদিন পরও প্রধান আসামি বুলবুলকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ নিজেই মামলা করেছে। অথচ তিন দিন অতিক্রম হলেও এখনও প্রধান অভিযুক্তদের মধ্যে বুলবুলকে গ্রেফতার করেনি। আমরা শুনেছি তিনি পলাতক রয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সক্রিয় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায়।’

এ বিষয়ে শাহবাগ থানার এসআই রইচ উদ্দীন বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বুলবুলের সম্পর্কে তথ্য ডিবিতে জমা দিয়েছি। তিনি যেকোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন।’

/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী