চুড়িহাট্টার আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯

 

আগুন নেভানোর পরে ধ্বংসস্তূপ (ফাইল ছবি)

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে তাদের স্বজনরা। একই সঙ্গে ওই এলাকা থেকে সব ধরণের রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াহেদ ম্যানশনের সামনে ‘ঐক্যবদ্ধ সকল সামাজিক সংগঠন’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। গত বছরের ২০ ফেব্রুয়ারি ওয়াহেদ ম্যানশনের আগুনে ঘটনাস্থলে ৭১ জন মারা যান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ও নিহতদের দুজনের স্বজন এম এ রহিম বলেন, ‘চুড়িহাট্টা ট্রাজেডির এক বৎসর অতিবাহিত হয়ে গেল, অথচ নিহত-আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কীভাবে আছে খোঁজ নেওয়ার লোক পাইনি। কোনও সরকারি সাহায্য সহযোগিতাও পাইনি। অসহায় পরিবারগুলো দিন দিন ভিটা-বাড়ি বিক্রি করে নিঃস্ব হচ্ছে। ক্ষতিগ্রস্থ এসব পরিবারকে সহায়তা দিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ৩১ পরিবারকে আর্থিক সহায়তা ও যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা এতে আশ্বস্ত হলেও বাকি পরিবারগুলো সহায়তা পাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি।’

এম এ রহিম বলেন, ‘চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছিলেন তাদের তাৎক্ষণিক যে চিকিৎসা দেওয়া হয়েছিল, তারপর আর সরকারি সহায়তায় কোনও চিকিৎসা হয়নি।’

চুড়িহাট্টায় আগ্নিকাণ্ডে দুই ছেলে হারানো বাবা সাহেব উল্লাহ বলেন, ‘আমার দুই ছেলে আগুনে মারা গেছে। এখন পরিবারে দুই ছেলের স্ত্রীসহ আমরা সাত সদস্য আছি। ছেলেদের হারিয়েছি। ব্যবসা হারিয়েছি। এখনও বেঁচে আছি। আমাদের খুব অসহায় দিনযাপন করতে হচ্ছে।’

 

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি