করোনা ভাইরাস সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৭:১৪আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৭:১৬

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) করোনা ভাইরাসকে সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করেছে সরকার। সোমবার ( ২৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুল ওহাব খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯-কে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২১০৮-এর ধারা ৪(ভ)-তে বর্ণিত ক্ষমতাবলে সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করা হলো। তবে সোমবার এ গেজেট প্রকাশিত হলেও গত ৮ মার্চ থেকে এটি কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের ২৫ অক্টোবর জাতীয় সংসদে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ পাস হয়। ওই আইনে ২৩টি সংক্রামক রোগের নাম উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো– ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ফ্লু, নিপাহ, অ্যানথ্রাক্স, মারস-কভ, জলাতঙ্ক, জাপানিস এনকেফেলাইটিস, ডায়ারিয়া, যক্ষ্মা, শ্বাসনালির সংক্রমণ, এইচআইভি, ভাইরাল হেপাটাইটিস, টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগসমূহ, টাইফয়েড, খাদ্যে বিষক্রিয়া, মেনিনজাইটিস, ইবোলা, জিকা ও চিকুনগুনিয়া। এছাড়া আইনে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঘোষিত কোনও নবোদ্ভূত বা পুনরুদ্ভূত কোনও রোগকে সংক্রামক রোগ হিসেবে অন্তর্ভুক্তির কথা রয়েছে। আইনের এই বিধান মতেই নভেল করোনা ভাইরাসকে (কোভিড-১৯) সংক্রামক রোগ হিসেবে অন্তর্ভুক্ত করলো সরকার।

ওই আইনে সংক্রামক ব্যাধির কথা গোপন রাখার পর এই রোগে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে রোগের বিস্তার ঘটলে ওই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডে বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়া এতে কোনও এলাকায় সংক্রমণ দেখা দিলে সেই জায়গাকে ‘সংক্রমিত এলাকা’ ঘোষণা করে সেখানে প্রবেশ নিষিদ্ধ করার বিধান রয়েছে। কেউ সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ হলে ওই ব্যক্তির মৃতদেহ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দাফন বা সৎকার করতে হবে বলেও আইনে উল্লেখ আছে।

/জেএ/ইএইচএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসিতে দলের হিসাব দিলো বিএনপি, আয়-ব্যয় কত
ইসিতে দলের হিসাব দিলো বিএনপি, আয়-ব্যয় কত
হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ: চিফ প্রসিকিউটর
হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ: চিফ প্রসিকিউটর
বিশ্বকাপ ফাইনাল টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার ভরসা কারা?
বিশ্বকাপ ফাইনাল টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার ভরসা কারা?
সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন
সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা