ঢামেকে চিকিৎসাধীন কয়েদি করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ১৪:২২আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৪:২২

ঢামেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামি কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার বয়স ৬০ বছর। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মেডিক্যালের ডিউটিরত কারারক্ষী শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারারক্ষী শেখ কামাল জানান, গত ৩০মার্চ ওই কয়েদীকে কিডনিজনিত রোগের কারণে ঢাকা মেডিক্যাল হাসপাতালের নতুন ভবনে ৯০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে তার ডায়ালাইসিস করা হতো। অনেক দিন ধরে হাসপাতালে থাকার কারণে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। আজ তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

কারারক্ষী কামাল বলেন, চিকিৎসকরা তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেফার্ড করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী রোগীকে সেখানেই নেওয়া হবে।

এর আগে হাসপাতালে বন্দিদের পাহারায় থাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে কেরানীগঞ্জের জিনজিরার একটি বিশেষায়িত  হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সঙ্গে কর্তব্যরত আরও তিন কারারক্ষীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

/এনএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
মক্কা চুক্তির জের, হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
মক্কা চুক্তির জের, হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
তেজগাঁও‌য়ে ভব‌নের আগুন নিয়ন্ত্রণে
তেজগাঁও‌য়ে ভব‌নের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট