সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ০০:১৫আপডেট : ০২ মে ২০২০, ০০:৩৯

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেরও করোনা শনাক্ত হয়েছে। হুমায়ুন কবির মারা যাওয়ার পর তারা হোম কোয়ারেন্টিনে ছিলেন।

হুমায়ুন কবির খোকনের স্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার (১ মে) রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, আমাদের দু’জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় থাকলেও তাই এখন হাসপাতালে যাচ্ছি।

তিনি আরও বলেন, খোকন যেদিন মারা গেলো, সেদিন সেখানেই তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ হাসপাতাল থেকে রিপোর্ট জানানো হলো।

গত ২৮ এপ্রিল রাতে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ঢাকার রিজেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছু দিন ধরেই দাঁতের ব্যথায় ভুগছিলেন, সঙ্গে ছিল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। অবস্থা খারাপ হলে তাকে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান। পরবর্তী সময়ে তার নমুনা সংগ্রহ করা হলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

/জেএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম