বাহরাইনে বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ০৪:১২আপডেট : ১৪ মে ২০২০, ০৪:১২

বাহরাইনে বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে চুক্তি সই করোনাভাইরাসের কারণে বাহরাইন সরকারের সামাজিক দূরত্ব বিষয়ক কঠোর নির্দেশনা পালনের জন্য ওই দেশে অবস্থিত বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে সমস্যা দেখা দেওয়ার প্রেক্ষিতে নতুন ব্যবস্থা নিয়েছে দূতাবাস। বুধবার (১৩ মে) দূতাবাস ও স্থানীয় প্রতিষ্ঠান ভার্সিটিলো লন্ডনের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তির অধীনে প্রবাসীরা পাসপোর্ট নবায়নের জন্য তাদের আবেদনপত্র এই সেবা প্রতিষ্ঠানটিতে জমা দেবেন এবং বাংলাদেশ দূতাবাসে প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটি থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করবেন।
দূতাবাস থেকে জানানো হয়, শুরুতেই এ প্রতিষ্ঠানটি বাহরাইনে প্রবাসী অধ্যুষিত দুটি এলাকা মানামা ও হামাদ টাউনে তাদের শাখা থেকে কাজ শুরু করবে। পর্যায়ক্রমে আরও শাখা খুলবে। এই চুক্তির ফলে এই প্রতিষ্ঠান থেকে বাহরাইন পোস্ট অফিসের মতো একই সার্ভিস চার্জ দিয়ে সেবা দুটি গ্রহণ করার সুযোগ থাকবে।
বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং ভার্সিটিলো লন্ডনের প্রধান নির্বাহী শেখ খলিফা সালমান আল খলিফা এই চুক্তিতে সই করেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের